ঘাটাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর ধলাপাড়া বংশাই নদী থেকে নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গাংগাইর কদমতলী মিনজুলের বাড়ির পাশে বংশাই নদী থেকে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) উপজেলার বড়মেধা গ্রামের বাসিন্দা ও আকন্দের বাইদ মাদ্রাসার সুপার সৈয়দ মোস্থফা বারেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) নিজ বাড়ি থেকে বাজারে ঔষধ আনতে বাজারে যাওয়ার সময় সরিষা আটা এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এ বিষয়ে নিহতের স্বামী ১৩ সেপ্টেম্বর ঘাটাইল থানায় একটি জিডি করেছিলেন। আজ মঙ্গলবার সকালে গাংগাইর কদমতলী দক্ষিনপাড়া মিনজুলের বাড়ির পাশে বংশাই নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় নিহতের পরিবার ও স্থানীয়রা। পরে ঘাটাইল থানায় সংবাদ দিলে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মোশারফ হোসেন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের বৈঠক
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট
গাইবান্ধায় নারীর শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারুল