ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের বৈঠক

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯
অ- অ+

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর ঐতিহাসিক লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পলাশবাড়ী চৌমাথায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের উদ্দেশে প্রেস ব্রিফিং করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।

গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জেলা ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন গাইবান্ধা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিসের গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ খায়রুল আমিন, জেলা মানবসম্পদ সেক্রেটারি সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে সেকান্দার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট
গাইবান্ধায় নারীর শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঘাটাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার