সৈয়দপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় ধানক্ষেতে তার লাশের সন্ধান পায় পরিবার।

জানা গেছে, নিহত কৃষকের নাম ভুট্টু (৬০)। তিনি ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, বাড়ি থেকে কিছুটা দূরে তাদের নিজের রোপা আমন ক্ষেত আছে। তার স্বামী ভুট্টু দুপুর বেলা একাকী কীটনাশক সার ছিটানোর কাজ করছিলেন ওই ক্ষেতে। হঠাৎ বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুট্টুর লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের কাজ হল কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশ মন্ত্রী
ভারতে না খেলতে যাওয়া ছিল সঠিক সিদ্ধান্ত: আসিফ নজরুল
মাদারীপুরে সেকান্দার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের বৈঠক