ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ১৩১, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি রামদা, দুটি তরবারি ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ সময় ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, দুই কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া চারটি মোবাইল ফোন, এক জোড়া স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন