তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭

ঢাকার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোট ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ২৪ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ২০ জন, আদাবর থানার ২৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন এবং হাতিরঝিল থানার ১০ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













