বগুড়ায় ডোবায় মিলল অটোচালকের মরদেহ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯
অ- অ+

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে স্থানীয়রা ডোবায় আব্দুর রহমানের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদনের পর বগুড়া শহীদ জিয়াউর হমান মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমের মরদেহেটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়।

ওসি বলেন, নিহত ব্যক্তি মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। অটো ছিনতাইয়ের জন্যই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের অটোরিকশা পাওয়া যায়নি। এ ঘটনায় ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেপ্তার
যশোর-জামালপুর-হবিগঞ্জ ও কুমিল্লায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন
শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক