ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে
অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৮| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩

এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। বুধবার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তাকে (তানভীর) ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুঁটে উঠেছে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












