গুলশান থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

তবে দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ আদেশে উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল হয়, এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুঁটে উঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়। এর মধ্যেই ওসিকে দায়িত্ব থেকে সরানো হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত