ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ বরখাস্ত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১
অ- অ+

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল মাহমুদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ (Misconduct)’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময়ে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনে নিহত ৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর গ্যাসের সরবরাহ বেড়েছে: মাহদী আমিন
বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে