দিনাজপুরে লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ২৯ বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী দুটি পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পরিচালিত পৃথক দুটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এসব জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারীদের কবল থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










