যশোর-জামালপুর-হবিগঞ্জ ও কুমিল্লায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

যশোর, জামালপুর, হবিগঞ্জ ও কুমিল্লায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বগুড়া নন্দিগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ শারমিন আরাকে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক এম. সাজ্জাদুল হাসানকে জামালপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক ফারুক আহমেদকে হবিগঞ্জ এবং জয়পুরহাট সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া চার কর্মকর্তা নিজ নিজ কর্মক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












