আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
অ- অ+

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দেবে। আগামী ৫ বছরের মধ্যে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির শতকরা ৫ ভাগ ব্যয় করা হবে। সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রুপান্তর করতে কাজ করছে।

বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি। যা গত তিন বছর আগেও সম্ভব ছিলো না। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় ২৮০০ থেকে ৪ হাজার ডলারের উন্নীত করার পদক্ষেপ নিয়েছে। এই অর্জনে আমি, আপনি ও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়া যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।

পরিশেষে তিনি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবন অনুসরণ করার আহ্বান করেন। একই সাথে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

বিডি-প্রতিদিন/জামশেদ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩
রাজশাহীর ১৬ অস্ত্রের সন্ধান মেলেনি, উদ্ধার হয়নি ৪ হাজার ৭৯৮ গুলি
গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ২০
মানসম্মত পাঠ্যবই ও গবেষণাধর্মী প্রকাশনায় তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা