স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
অ- অ+

নেত্রকোনার খালিয়াজুড়ীতে বিদ্যালয়ের সামনে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। শাহাদত একই গ্রামের সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা বিদ্যালয়ের সামনের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর
ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীতে ১০ টুকরো করা নারীর মরদেহ উদ্ধার