ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৮
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী রবি ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু করেছে ছাত্রদল। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ছাত্রদল জানিয়েছে, দুই দিনের এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনকে মশার প্রজননমুক্ত এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণকে অপমান করা হবে:  জামায়াত আমির 
‎জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত