প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই নিষিদ্ধ আ.লীগ মিছিল দিতে পারে: সারজিস

‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক সারজিস আলম।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলমের এমন মন্তব্যের কারণ, রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করেছে। নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা গুলশানে প্রকাশ্যে মিছিল করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন—এ নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং সরকারের অবস্থান নিয়েও নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ঘটনাটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা হিসেবে দেখছেন, আবার কেউ নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













