তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। একই সঙ্গে সংসদের স্থায়ী কমিটি গঠনেও সরকার স্বেচ্ছাচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের তৃতীয় অধিবেশন শেষে সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে। সংসদের স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রেও সরকার স্বেচ্ছাচারিতা করছে। তৃতীয় অধিবেশনে স্পিকার কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা আশা করা হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তাদের হতাশ করেছে। তার মতে, দেশের চলমান সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের আরও স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।

জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনও আলোচনা করেননি। এটি এক ধরনের প্রতারণা।

সরকারের লং মার্চের মতো গণতান্ত্রিক কর্মসূচির বিরোধিতা না করে সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের সব সংকটের দায় আগের সরকারের ওপর চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকারও বারবার তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

এ দিকে একই মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার জাতির সঙ্গে করা ওয়াদা থেকে সরে এসেছে।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তথাকথিত বিরোধী দল হতে চায় না। সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন, আর সরকার খারাপ কাজ করলে প্রতিবাদ করবেন।

সম্পত্তি হস্তান্তর আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কুরআন-সুন্নাহবিরোধী আইন হিসেবে তারা যেটিকে দেখছেন, এমন আইন ইংরেজ ও পাকিস্তান আমলেও করা হয়নি।

সরকার ইচ্ছাকৃতভাবে বিপর্যয় সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। সংসদ সদস্যদের তহবিল বরাদ্দের ক্ষেত্রেও সরকার অনিয়ম ও বৈষম্য করছে বলে দাবি করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ
যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
নতুন কারা মহাপরিদর্শক হলেন মোস্তফা কামাল