পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬
অ- অ+

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

কেএমপি, খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বিএমপি, বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে সিএমপি, চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাইফুল আলম খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি সদর সার্কেল, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। তার মাগুরায় বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় টিআর পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
উত্তরায় নামাজে গিয়ে গাড়ি হারিয়েছিলেন চালক, ৫ মাস পর মিলল সীতাকুণ্ডের গ্যারেজে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা