এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২২:৩৩
অ- অ+

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ৪২ সদস্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে আজ সোমবার (৩১ আগস্ট) তাঁদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক উপস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণকে আরও সহজ ও আকর্ষণীয় করা সম্ভব। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ উপকরণের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতাও বাড়ানো যায়।

মহাপরিচালক বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তথ্যনির্ভর ও ইতিবাচকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে মানসম্মত ও সময়োপযোগী কনটেন্ট তৈরি করে গণমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের আহ্বান জানান তিনি।

এআইয়ের দায়িত্বশীল ও সৃজনশীল ব্যবহারের মাধ্যমে কনটেন্টকে আরও আকর্ষণীয় ও তথ্যবহুল করা সম্ভব উল্লেখ করে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ইতিবাচক চিত্র জনগণের সামনে তুলে ধরতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের আহ্বান জানান।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে আনসার ও ভিডিপির মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করতে ক্লাউড কানেক্ট ও লার্নিং বাংলাদেশ সহযোগিতা করে।

অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
মার্কিন হামলায় ইরানে নিহত ৩
৭ বছর পর বদলে গেল ডাকসু নির্বাচনের ফল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা