আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্তের ‘জেলার টু’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২
অ- অ+

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার টু’। সিনেমাটির প্রথম কিস্তি দারুন সাড়া ফেলেছিল। এরপর থেকেই দর্শকের অপেক্ষা দ্বিতীয় কিস্তি ‘জেলার টু’র মুক্তি নিয়ে। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে শোনা গিয়েছিল। আর এবার জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, নির্ধারিত সময়েই মুক্তি পাবে সিনেমাটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্ত অভিনীত এই বহুল আলোচিত সিনেমাটি।

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে, সিনেমটির বেশ কিছু দৃশ্যের নতুন করে শুটিং করা হয়েছে। আর এ কারণেই বলা হয়েছিল মুক্তি পিছিয়ে যাবে সিনেমাটির। তবে তবে বুধবার (২ সেপ্টেম্বর) নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্ট দিয়ে এসব খবর উড়িয়ে দিয়েছে। পোস্টে জানানো হয়েছে, ১৫ অক্টোবরই দর্শকদের জন্য ‘জেলার টু’ নিয়ে আসছেন তারা।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। সিনেমাটি বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছিল। আর সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন রজনীকান্ত। আবারও নতুন কিস্তিতে এই চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে বিজয়া পান্ডিয়ানের চরিত্রে থাকছেন রম্যা কৃষ্ণন। সিনেমার গল্প কেমন হতে যাচ্ছে সে বিষয়ে বোঝা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে প্রথম সিনেমা যেখান থেকে শেষ হয়েছিল নতুনটা সেখান থেকেই শুরু হবে। সিনেমাটি মুক্তির পর জানা যাবে কী ঘটেছিল জেলার ও তার ছেলের সঙ্গে। সিনেমাটির টুইস্ট জানার অপেক্ষায় আছে দর্শক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে নতুন উদ্যোগ
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫
২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা জানাল মালয়েশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা