হিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন, যশোরে পদ্মবিলায় হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৬:০৩
অ- অ+

বাংলাদেশে পথচলার ১২ বছর পূর্তি উদযাপন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। এ উপলক্ষে হিরো মোটোকর্প লিমিটেড ও নিলয় মোটরস লিমিটেডের যৌথ উদ্যোগে যশোরের পদ্মবিলায় অবস্থিত এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের প্ল্যান্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৪ সালের ২১ এপ্রিল বাংলাদেশে যৌথভাবে কার্যক্রম শুরু করে হিরো মোটোকর্প ও নিলয় মোটরস। গত ১২ বছরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় দেশের মোটরসাইকেল বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে হিরো।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, হিরো মোটোকর্প ও এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্ল্যান্টের নির্বাহী সদস্য, কর্মচারী এবং হিরো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ১২ বছরের ধারাবাহিক যাত্রায় হিরো ইতোমধ্যে ১০ লাখের বেশি গ্রাহকের আস্থা অর্জন করেছে। উন্নত প্রযুক্তি, মানসম্মত পণ্য, গ্রাহকসেবা ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে দেশের মোটরসাইকেল বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে হিরোর উৎপাদন কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি আধুনিক প্রযুক্তিসম্পন্ন এইচএনবিএল প্ল্যান্ট। বার্ষিক দেড় লাখের বেশি ইউনিট উৎপাদনের সক্ষমতাসম্পন্ন প্ল্যান্টটি দেশের টু-হুইলার শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উৎপাদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছে হিরো। এইচএনবিএল প্ল্যান্টকে ‘গ্রিন প্ল্যান্ট’ হিসেবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তির ব্যবহার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

প্ল্যান্টটি শুধু মোটরসাইকেল উৎপাদনের কেন্দ্র হিসেবে নয়, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ হাজারের বেশি মানুষ যুক্ত রয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ। তিনি বলেন, ১২ বছরের যাত্রায় প্ল্যান্টের সাফল্যের পেছনে পুরো টিমের নিরলস অবদান রয়েছে। অ্যাসেম্বলি লাইন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ছোট ছোট উন্নতিই বড় সাফল্য তৈরি করে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাজারে নেতৃত্বের অবস্থান অর্জনে প্ল্যান্টটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে Xtreme সিরিজ, নতুন Splendor মডেল এবং Xoom সিরিজসহ নতুন মডেলগুলো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে হিরো মোটোকর্প ও এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা প্রতিষ্ঠানের অর্জন, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তাদের মধ্যে ছিলেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের হেড অব প্ল্যান্ট ভি কে মহাজন, প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মন্ডল, হিরো মোটোকর্প লিমিটেডের বিজনেস হেড—এশিয়া প্রবীর কুমার সাহা, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং (গ্লোবাল বিজনেস) পরাগ আগরওয়াল এবং নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, হিরো মোটোকর্প ও এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড এখন প্রবৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, নির্ভরযোগ্য ও সহজলভ্য গতিশীলতার সমাধান দেওয়ার পাশাপাশি শক্তিশালী নতুন পণ্য, স্থানীয় উৎপাদন সক্ষমতা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের টু-হুইলার শিল্পে নিজেদের নেতৃত্ব আরও সুসংহত করতে চায় প্রতিষ্ঠানটি।

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ খুলল ৩৩৮ বাংলাদেশি এজেন্সির
বালু ভরাটে কৃষিজমি নষ্ট, জলসিঁড়ি প্রকল্প নিয়ে রূপগঞ্জবাসীর অভিযোগ
উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল
মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা