বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

এআই নির্ভর প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর জনপ্রিয় ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববাজারে যাত্রা শুরু করল নতুন এই স্মার্টফোন।
একই সঙ্গে বাংলাদেশের বাজারে এসেছে টেকনো ক্যামন এয়ার। ‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ ট্যাগলাইন সামনে রেখে তৈরি করা হয়েছে ক্যামন স্লিম ৫জি।
টেকনো জানিয়েছে, ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার—দুটি স্মার্টফোনেই উন্নত ছবি তোলার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সুবিধা, স্থায়িত্ব ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় করা হয়েছে।
ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। পাতলা ও হালকা নকশার পাশাপাশি ফোনটির স্থায়িত্বের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি। ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ফ্লিকার সেন্সর ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ক্যামন স্লিম ৫জি-তে টেকনোর সর্বশেষ এআই-নির্ভর বিভিন্ন সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ আরও বিভিন্ন ফিচার।
ক্যামন স্লিম ৫জি-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। ফোনটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্রি-বুকিং ক্যাম্পেইনে সফলভাবে বুকিং করা গ্রাহকেরা একটি বিশেষ উপহার বক্স পাবেন। এতে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। তবে এ অফার প্রযোজ্য শর্ত ও উপহার সামগ্রীর প্রাপ্যতার ওপর নির্ভরশীল।
ক্যামন এয়ারে ৬০ ওয়াট চার্জিং
ক্যামন স্লিম ৫জি-এর পাশাপাশি টেকনো ক্যামন এয়ার এখন বাংলাদেশের বাজারে দেশজুড়ে পাওয়া যাচ্ছে। ফোনটির পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৬২ দশমিক ৮ গ্রাম। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের আল্ট্রা চার্জার।
ক্যামন এয়ারে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষা দেওয়া হয়েছে।
ছবি তোলার জন্য ক্যামন এয়ারে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ প্রধান ক্যামেরা ও ফ্লিকার সেন্সর। সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের।
ক্যামন এয়ারেও রয়েছে টেকনোর বিভিন্ন এআই সুবিধা। এর মধ্যে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্প রয়েছে। ফোনটির পেছনে রয়েছে এআই মুড লাইট ফিচার।
ক্যামন এয়ার দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। এ দামেও প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।
টেকনোর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি-এর বিশ্বব্যাপী প্রথম উন্মোচন দেশের বাজারে ক্যামন সিরিজের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। ক্যামন এয়ারের দেশব্যাপী প্রাপ্যতার পাশাপাশি নতুন এই স্মার্টফোন ক্যামন সিরিজকে আরও সমৃদ্ধ করেছে।
কোম্পানির দাবি, নতুন ফোন দুটির মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের জন্য পাতলা ও আকর্ষণীয় নকশা, উন্নত ফটোগ্রাফি প্রযুক্তি, স্থায়িত্ব, এআই-নির্ভর সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় আনা হয়েছে।
বিস্তারিত তথ্য জানতে টেকনো মোবাইল বাংলাদেশের ওয়েবসাইট এবং টেকনো বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখতে বলা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































