পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪
অ- অ+

তরুণ প্রতিভায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে অ্যাস্টন ভিলা। পিএসজির ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। এমবায়েকে পেতে ভিলার খরচ হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো।

তরুণ এই উইঙ্গারকে দলে পেতে আগ্রহী ছিল আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবও। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এমবায়েকে ভিলা পার্কে নিয়ে এসেছে অ্যাস্টন ভিলা। পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাওয়া এমবায়ে নতুন ক্লাবে পরবেন ১৯ নম্বর জার্সি।

পিএসজির একাডেমি থেকে উঠে আসা এমবায়ে গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে খেলেছেন। এ সময়ে তাঁর গোল ৪টি, অ্যাসিস্টও ৪টি। প্রতিভার ঝলক দেখালেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।

এর মধ্যে পিএসজির আক্রমণভাগে যোগ হয়েছে ফেরান তোরেস, মিকা গডৎস ও মাগনেস আকলিউশের মতো খেলোয়াড়। ফলে প্যারিসে থাকলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন হতে পারত এমবায়ের জন্য। বেশি খেলার সুযোগ ও নিয়মিত মাঠে থাকার আশায় তাই নতুন ঠিকানা বেছে নিয়েছেন তিনি।

অ্যাস্টন ভিলায় যাওয়ার পথও এরই মধ্যে পরিষ্কার হয়েছে। শনিবার ভিলার হয়ে মেডিকেল পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে পিএসজি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন সেনেগালিজ এই তরুণ।

তবে নতুন ক্লাবে যোগ দিয়েই পুরোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে তাঁর। চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ম্যাচে আগামী ৮ ডিসেম্বর ভিলা পার্কে পিএসজিকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। এর আগেই অবশ্য প্রিমিয়ার লিগে অভিষেক হতে পারে এমবায়ের। শনিবার হাল সিটির বিপক্ষে ম্যাচে ভিলার জার্সিতে তাঁর অভিষেকের সম্ভাবনা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা