ঈশ্বরদীতে যুবকের রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
বুধবার(২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া এলাকার মোহাম্মদ আনিসের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আকিব। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আকিবকে আহত অবস্থায় কে বা কারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে সেখানে যান পরিবারের সদস্যরা। পরে আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, প্রকৃত রহস্য উদঘাটনে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































