জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১
অ- অ+

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিবিএস নিউজ’র।

সিবিএস নিউজ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে এসব বিমান মেরামত করে আবারও কার্যক্রমে ফেরানো হয়েছে।

তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট বা ‘ওয়ারথগ’ যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটির একটি ডানা ভেঙে যায় বলে জানিয়েছে সিবিএস।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র দাবি করে, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এর পরই ইরান পাল্টা হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হামলার ঘটনায় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4