আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন আজ, ইভেন্টটি সময় কখন ও কীভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১
অ- অ+

নতুন আইফোনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজন করা হয়েছে অ্যাপলের বিশেষ ইভেন্ট ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। এতে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ নতুন কয়েকটি পণ্য উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

এবারের অনুষ্ঠানটি অ্যাপলের জন্য বিশেষ গুরুত্বও বহন করছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে এটিই হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।

আইফোন ১৮ প্রো ম্যাক্সে কী থাকছে

অ্যাপল এখনো নতুন আইফোনের বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে আইফোন ১৮ প্রো ম্যাক্সে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। পরিবর্তনশীল অ্যাপারচার ক্যামেরা যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।

আইফোন ১৮ প্রো মডেলে নতুন এ২০ প্রো চিপ ব্যবহারের প্রত্যাশা করা হচ্ছে। এতে আগের মডেলের তুলনায় কর্মক্ষমতা ও শক্তি ব্যবস্থাপনায় উন্নতি আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব তথ্য এখনো অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা নয়।

আসতে পারে ফোল্ডেবল আইফোনও

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনের সম্ভাবনা নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এটিকে ‘আইফোন আলট্রা’ বা ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হয়েছে। তবে অ্যাপল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ ছাড়া নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের মডেলও অনুষ্ঠানে উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন

অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট শুরু হবে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় তা রাত ১১টা। অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট ও Apple TV অ্যাপে সরাসরি দেখা যাবে। এ ছাড়া অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে।

তাই আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক ঘোষণা, ফিচার, দাম ও বাজারে আসার সময় জানতে বাংলাদেশ সময় রাত ১১টা থেকে অ্যাপলের ইভেন্টে চোখ রাখতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4