শিক্ষা মন্ত্রণালয়ের অধীন চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
অ- অ+

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

এর আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4