সিলেটে ‘চুরির অভিযোগে’ কিশোরীর কোমরে শিকল, রাস্তায় টেনে নির্যাতন

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
অ- অ+

সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট নগরের শাহপরাণ থানা-পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে।

আটকরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), তার ভাই মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. বুরহান উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় ওই কিশোরীর (১৬) বিরুদ্ধে দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে। পরে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা তাকে আটক করেন। একপর্যায়ে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ওপর নির্যাতনও চালানো হয়। রাতেই কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়। তবে তাকে আটককারীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিও ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। (ঢাকা টাইমস/৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4