কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে তবু জাতির সঙ্গে বেইমানি করব না: জামায়াত আমির

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:০৯
অ- অ+

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান খুলনাবাসীর উদ্দেশে বলেছেন, ‘কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে তবু জাতির সঙ্গে বেইমানি করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, জাতির জন্য লড়াই করতে করতে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন। মাঝখানে কোনো আপস নাই। আপস করতে জানি না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে জানি না।’

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বরং আন্দোলন কর্মসূচি একের পর এক আরও শক্তিশালী হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষ সেখানে হাজির হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনায় আহ্বায়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, নেজামি ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযাহার চৌধরী, এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন নেয়াজী, নেজামি ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযাহার চৌধরী।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
সেই রাতে তরুণীকে নিয়ে বারে দেড় ঘণ্টা ছিলেন তাহসিফ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সফল রংপুরের কলি