জামালপুরের চার প্রতিষ্ঠানে পাস করেননি কোনো পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ২০:২৫
অ- অ+

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুর জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৬ জন, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজের ৭ জন, মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের ৫ জন এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজের ৪ জন।

কোনো শিক্ষার্থী পাস না করার এই ব্যর্থতায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

তাদের মতে, নিয়মিত শ্রেণিকার্যক্রম না হওয়া, শিক্ষক সংকট এবং তদারকির অভাবেই এমন বিপর্যয় ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্যের কোঠায় নেমে আসার বিষয়টি জেলা প্রশাসন অবগত আছে। দ্রুতই ঘটনাটির সার্বিক তদন্ত করে শিক্ষা বোর্ডে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে এবং তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি
যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
জন্মদিনের আড্ডায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত কাদের গনি চৌধুরী
খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ