ইন্টারপোল ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৪৩

ফ্রান্সে অনুষ্ঠিত ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থা) ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ঢাকা ছাড়ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
রবিবার সকালে তিনি ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৫ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার রাতে আইজিপি আলী হোসেন ফকির নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আইজিপি ছাড়াও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নিতে তার সফরসঙ্গী হবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













