কল্যাণপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ২২:১২
অ- অ+

রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।

তেজগাঁও বিভাগের টু-আইসি মো. ফজলুল হক মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
নদী-পানির অধিকার কায়েমে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি