ডিএমপির ক্রাইম বিভাগে নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
মুহম্মদ আবদুল ওয়াহাব বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি নাটোরের পুলিশ সুপার (এসপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







