নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯
অ- অ+

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুলিশসহ অনেকের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

(ঢাকা টাইমস/৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, নৌ পুলিশের হেফাজতে দীপ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে
এমপি আজিজের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড
রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী