সচিবালয়ে ঝুলন্ত তার, সাময়িক বন্ধের পর মেট্রো চলাচল শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩
অ- অ+

ঢাকা মেট্রো রেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় নিরাপত্তার স্বার্থে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ঝুলে থাকা তারটি অপসারণের পর মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে ঝুলে থাকা তারটি অপসারণে কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা হয়।

তারটি সফলভাবে অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল ফের শুরু হয়। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4