ভুয়া লোনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃত আসামির নাম– মেহেদী হাসান মাহিন (১৯)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রামীন লোন’ নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করতেন মাহিনসহ একটি চক্রের সদস্যরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ডিজিটাল লোনের বিজ্ঞাপন দিতেন। বিজ্ঞাপনে দেওয়া যোগাযোগমাধ্যমে কেউ যোগাযোগ করলে তাকে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বলা হতো।

এরপর লোন অনুমোদনের শর্ত হিসেবে আবেদন করা ঋণের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাঠাতে বলা হতো। একই সঙ্গে ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের ছবিও সংগ্রহ করা হতো।

ডিবি সূত্র জানায়, জামানতের টাকা পাওয়ার পর ভুক্তভোগীর জন্য তৈরি করা ভুয়া ড্যাশবোর্ডে আবেদন করা লোন ও জামানতের টাকা দেখানো হতো। তবে বাস্তবে ওই টাকা উত্তোলনের কোনো সুযোগ ছিল না। প্রতারণার কাজে বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহার করত চক্রটি।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে মেহেদী হাসান মাহিনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মুঠোফোন ও বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ৬১টি সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর ব্যবহৃত ডিভাইসে ‘গ্রামীন লোন’ নামের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সক্রিয় লগইন অবস্থাও পাওয়া যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4