ঝিনাইদহে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পতিত পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মখলেছুর রহমান ঝন্টু মাস্টারের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

মরদেহটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত মুরাদ আলীর সন্তান সাদুল্লা ওরফে দোলা (৪০) এর বলে জানিয়েছে স্বজনরা ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোড়াখালী গ্রামের একটি পতিত পুকুরের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুকুরে খোঁজাখুজি করার পর একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

দোলার স্বজনরা জানান, গত তিনদিন আগে সে বাড়ি থেকে হারিয়ে গেছে, বহু খোজাখুজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না।

তারা আরও বলেন, মাঝে মাঝে সে এরকম হারিয়ে যেত পরে আবার কয়েকদিন পরে বাড়ি ফিরে আসত। এবার আর আসেনি। তার মৃগী রোগ ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানা গেছে। ধারণা করা হচ্ছে গত তিনদিন আগে বাতাবি লেবু পাড়তে গিয়ে সে পুকুরে পড়ে গিয়েছিল। তবে কখন পানিতে পড়েছিল তা এখনো সঠিক করে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দৌলতপুর ইউনিয়নের ভোড়াখালী গ্রামের একটি পরিত্যাক্ত পুকুর থেকে সাদুল্লা দোল্লা (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি পার্শবর্তী রাধানগর গ্রামে। মরদেহটি পোস্টমর্টামের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4