উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক, লোহার তৈরি একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ এবং এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ মোট ১২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উখিয়া পুলিশ।
(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












