৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৭:২৬
অ- অ+

সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য লক হয়ে আছে। এ সমস্যার সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কবে নাগাদ সমস্যার পুরোপুরি সমাধান হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না সংস্থাটি।

বৃহস্পতিবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক হয়ে আছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়ছেন।

এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার চালু হলে উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যার সমাধান করা সম্ভব হবে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান করা যাবে। বর্তমানে যারা এ সমস্যা নিয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করছেন, তাদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার