ভাইয়ের বন্ধুর কাছে সাহায্য চেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ২০:০১
অ- অ+

ভাইয়ের সঙ্গে রাগ করে ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক সন্তানের জননী (১৮)। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তালতলা গ্রামে। ভুক্তভোগী নারী মামলা দায়েরের পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদরের চিলগাছা-রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে আল আমিন শেখ সাব্বির (২২) এবং মূলদাইড় গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে নূরনবী মোল্যা (২৮)। তালাকপ্রাপ্ত ভুক্তভোগী নারীর একটি সন্তান রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১০ নভেম্বর থানায় তিনজনের নামে মামলা দায়েরের পর ওইদিন দুপুরে সাব্বিরকে এবং গত মঙ্গলবার গভীর রাতে নূরনবীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নূরনবী গত বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লবকে (৪০) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ভুক্তভোগী নারী মামলার এজাহারে উল্লেখ করেন, তারা পরিবারসহ শহরের ভওয়াখালী এলাকায় বসবাস করেন। ১ নম্বর আসামি আল আমিন শেখ সাব্বির, ২ নম্বর আসামি তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লব এবং অপর আসামি নূরনবী মোল্যার বিরুদ্ধে এজাহার দায়ের করছি।

এর মধ্যে সাব্বির আমার ভাইয়ের বন্ধু। সেই সুবাদে সাব্বির মাঝে-মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে যেত। আমাকে ফোন করে ভালো-মন্দ খোঁজখবর নিত। আমিও মাঝে-মধ্যে তাকে ফোন করতাম। এর মধ্যে গত ৪ নভেম্বর বিকেলে বাড়িতে আমার ভাইয়ের সঙ্গে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এ কারণে আমি ওইদিন বিকেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসি। আমার কাছে গাড়িভাড়া কম থাকায় সাব্বিরকে ফোন করে আমার সমস্যার কথা বলি। তখন সে নাকশী মাদরাসা বাজারে চলে আসতে বলে। আমি নাকশী মাদরাসা বাজারে পৌছালে সাব্বির ফোন করে বলে, সে একটি ভ্যান পাঠাচ্ছে। ওই ভ্যানে বিপ্লবের বাড়িতে যেতে বলে। এরপর তালতলা গ্রামে বিপ্লবের বাড়িতে নিয়ে যায়। এই বাড়িতে সাব্বির ও বিপ্লব ছাড়া অন্য কেউ ছিলেন না। এরপর রাত ৯টার দিকে সাব্বির ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন নিয়ে নেয়। সাব্বির আমাকে (ভুক্তভোগী নারী) হত্যার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরদিন ৫ নভেম্বর রাত ৮টার দিকে সাব্বির ও বিপ্লব ভ্যানে করে আমাকে ৩ নম্বর আসামি নূরনবী মোল্যার বাড়িতে নিয়ে আসে। এরপর নূরনবী আমাকে একাধিকবার ধর্ষণ করে। ৬ নভেম্বর গভীর রাতে আমি অসুস্থবোধ করলে নূরনবী ১ নম্বর আসামি সাব্বিরকে ফোন করে আমার অসুস্থতার খবর জানায়। এরপর বিপ্লব এসে তার বাড়িতে নিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করে। আমি সুযোগ বুঝে আমার ভাইকে মোবাইল ফোন করে ঘটনাটি জানাই। গত ৭ নভেম্বর ভোরে নূরনবী আমাকে নড়াইল স্টেডিয়ামের পাশে একটি বাড়িতে রেখে চলে যায়। পরদিন (৮ নভেম্বর) রাত ১টার দিকে আমার ভাই লোকজন নিয়ে স্টেডিয়ামের পাশের বাড়ি থেকে আমাকে উদ্ধার করে। আসামিরা পরস্পর যোগসাজশে আমাকে হত্যার ভয়ভীতি দেখিয়ে ৪ থেকে ৮ নভেম্বর ধর্ষণ করেছে। এ ঘটনায় দুইজনকে সাক্ষী রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ
আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ১১ দিনে ৮৭৮ আসামি গ্রেপ্তার
পদোন্নতি পেয়ে দুদকের মহাপরিচালক মোরশেদ আলম, পরিচালক হলেন সাত কর্মকর্তা