শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৯:৫১
অ- অ+

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর এসআরবি-১০ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার।

এরআগে বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আটক দুজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

এসআরবি-১০ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। জব্দ করা পণ্যের মোট মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ডভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়া দামে বিক্রি করতেন।

জব্দ করা পণ্যসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা ।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস হাউসের (আইআরএম) রাজস্ব কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান ও বন্দরের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে বন্দর থেকে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ পণ্য পাচার করে নিয়ে যাচ্ছে একটি চক্র। দীর্ঘদিন ধরে এই চক্রটি পণ্য পাচারের মাধ্যমে শত শত কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। অথচ সাধারণ ব্যবসায়ীদের ছোট ছোট বিষয় নিয়ে ব্যাপক কড়াকড়ি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ১১ দিনে ৮৭৮ আসামি গ্রেপ্তার
পদোন্নতি পেয়ে দুদকের মহাপরিচালক মোরশেদ আলম, পরিচালক হলেন সাত কর্মকর্তা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা