উড্ডয়নের আগেই রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৯:১৪
অ- অ+

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় বিমানে থাকা নারী প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার সোলাপুরের হোদগি রোডে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রস্তুতির সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। তবে বিমানটি আকাশে ওড়ার আগেই এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিমানবন্দরে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবন্দরে জরুরি সাড়াদানকারী দলও মোতায়েন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি পরিচালনা করছিলেন এক নারী প্রশিক্ষণার্থী পাইলট। দুর্ঘটনার পর তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। তবে বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত সমস্যা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সোলাপুর বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পাবলিক প্রকিউরমেন্ট বিল পর্যালোচনা করছে সংসদীয় কমিটি
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর দুই উইং কমান্ডারসহ পাঁচ কর্মকর্তাকে অবসর