মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক রকিব  

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৯:২০
অ- অ+

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে থানা মোড় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা টাইমস ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মো. ইমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন নির্বাচিত হয়েছে।

এতে সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান, কোষাধ্যক্ষ ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ, কার্যনির্বাহী সদস্য বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মো. রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, আলোকিত সকালের রাসেল রানা।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
উড্ডয়নের আগেই রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান
পাবলিক প্রকিউরমেন্ট বিল পর্যালোচনা করছে সংসদীয় কমিটি