সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু সাজিয়ে অতিরিক্ত ডিসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ২০:৪৪
অ- অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও ডিবি) গাজিউর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নেতিবাচক এবং মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে।

সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কক্ষে অভিযান চালিয়ে ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর নারায়ণগঞ্জের 'তানভীর রিজভী' ফেসবুক আইডি থেকে তাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু সাজিয়ে ফুল দেয়ার একটি ছবি পোস্ট করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়। এ ঘটনায় ছড়ানো তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গাজিউর রহমান যে সকল স্থানে চাকরি করেছেন সেসকল এলাকার সাধারণ লোকজন। যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত আক্রমণ না চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

জানা যায়, গোয়েন্দা বিভাগের ডিসি গাজিউর রহমানের জন্ম রাজশাহীর বাগমারা থানায়। তিনি বান্ধাইখাড়া থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি ও দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএ অনার্স ও এমএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা এবং চাকরির সুবাদে তিনি বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় সেটেল্ড হোন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় ২০১৬ সালে সহকর্মীদের সঙ্গে তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়নি। আজিজুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগের পর প্রায় তিন বছর তাকে হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলার রায়ে খালাসের পর তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ডিউটিরত অবস্থায় তাকে মিষ্টি খাওয়ানোর একটি ছবি কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে তা নিয়েও সমস্যার মুখে পড়তে হয়।

তিনি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘ ১৬ বছর নিষ্ঠা, সততা , পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন। গত ২ বছর থেকে আরএমপিতে মিডিয়ার দায়িত্বে রয়েছেন। এই দীর্ঘ সময় কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আরএমপির ডিবিতে পোস্টিং এর পরপরই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত তার কাজ, পেশাদারিত্ব ও সততার ভিত্তিতে,যাচাইহীন প্রচারণার ভিত্তিতে নয়।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা
উত্তরা থেকে মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর