দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ২১:০৯
অ- অ+

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় এসআরবি-এর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে ঠাকুরগাঁও জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এ কে এম মোজাহারুল ইসলাম ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুলের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১৯ অক্টোবর রাতে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে নিজেকে এসআরবি-এর দিনাজপুর ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেয়। সে জানায়, ক্যাম্পের ক্যান্টিনের জন্য ৬টি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রয়োজন। পরদিন ওই ব্যক্তি পুনরায় দোকানে এসে ভুক্তভোগীকে প্রলুব্ধ করে এবং মালামাল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে নগদ টাকা পরিশোধ করা হবে বলে জানায়। সরল বিশ্বাসে ভুক্তভোগীর দোকানের ভ্যানচালক মালামাল নিয়ে ওই ঠিকানায় পৌঁছানোর পর অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় একটি প্রতারণা মামলা (নং-৮৫) দায়ের করেন।

​ঘটনার গুরুত্ব অনুধাবন করে এসআরবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং প্রতারককে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল গত ১০ নভেম্বর ভোর সাড়ে তিনটায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে দিনাজপুর ও রংপুরসহ বিভিন্ন এলাকায় এসআরবি, পুলিশ ও সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পুলিশ দেখে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু সাজিয়ে অতিরিক্ত ডিসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ