শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ২৩:৫২
অ- অ+

রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যার।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতেই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিপন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের বিতর্কিত সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা এবং ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
কুয়াকাটায় জেলের জালে বিরল নীল কাঁকড়া, দেখতে মানুষের ভিড়
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার