রিজভীর সঙ্গে ছবি, মাহবুব আলম স্বপনকে নিয়ে বিএনপির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে মুন্সিগঞ্জ শহর বিএনপির সাবেক সদস্যসচিব মাহবুব আলম স্বপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে দলটির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, মাহবুব আলম স্বপন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে বিএনপির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মাহবুব আলম স্বপন ‘অসাবধানতার সুযোগ কাজে লাগিয়ে’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে ছবি তুলেছেন।

বার্তায় আরও বলা হয়, ছবিটি দেখে কেউ যেন মাহবুব আলম স্বপনের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক রয়েছে বলে মনে না করেন। তিনি বর্তমানে দলের কোনো পদে নেই এবং বিএনপির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই।

বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4