“এই ‘লং-মার্চ’ বিরোধী জোটের বিরোধিতা শেখার হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি”

পাটোয়ারী হাততালি দিয়ে শ্লোগান দিচ্ছে "হৈ হৈ রৈ রৈ, ছাত্রদল গেলি কই? যুবদল গেলি কই?"
ফাতরামির চূড়ান্ত সীমায় থাকায় পাটু মনে হয় ভুলে গেছে কক্সবাজারে যেয়ে সালাহউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে গালমন্দ করার পর তাঁরই নির্দেশে এই ছাত্রদল - যুবদলই তাঁকে নিরাপদে পার করে দিয়েছিলো। গোপালগঞ্জে থেকে সেনা সাঁজোয়া যানে করেই নিরাপদে সরে যেতে হয়েছিলো৷ আর দুই-এক জায়গায় যেখানে মৃদু সংঘর্ষ হয়েছিলো সেখানে সরকারকে শুনতে হয়েছিলো "স্বৈরাচার ২.০" এর তকমা!
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করে পুলিশ প্রটোকল নিয়ে কথিত এই "লং-মার্চ" হলো মূলত বিরোধী জোটের বিরোধিতা শেখার হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি। দেশগ্রামের মানুষ দেখে অবশ্য মন্তব্য করছে "শো-শা"!
পাটোয়ারী মার খেতে চায় কারণ এটাই তাঁর রাজনৈতিক ক্যাপিটাল। সে চায় রাজনীতিতে অতি ডান এবং অতি বাম বলয়ের বাইরে "অতিবেয়াদব" নামক একটি ধারা প্রবাহ করতে।
জামায়াত জোটের এই কর্মসূচি দেখে মানুষ এখন মন্তব্য করছে- "চলিতেছে সার্কাস!"
(বিএনপি নেতা মোমিনুল আমিনের ফেসবুক পোস্ট)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







