বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
অ- অ+

বগুড়ার কাহালুতে মোটর সাইকেল নি‌য়ে মহাসড়ক পারাপা‌রের সময় বেপরোয়া গতির ট্রাক চাপায় সিরাজুল হক (৬৫) না‌মে এক ব‌্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপ‌জেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সড়কের মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক বগুড়া সদর উপজেলার কৈচর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম। তিনি জানান, সড়ক পার হওয়ার সময় নওগাঁ থেকে বগুড়াগামী চালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তি‌নি মোটরসাইকেল‌ থে‌কে ছিট‌কে প‌রে ঘটনাস্থ‌লেই মারা যান। ট্রাক জব্দ করার পর চালককেও আটক করা সম্ভব হ‌য়ে‌ছে।

(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4