ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯
অ- অ+

ফেনীর সীমান্তবেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা।

​শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে সম্প্রতি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, চশমা, জীবনরক্ষাকারী ওষুধ এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ আটকানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ ও তৎপর। দেশের অর্থনীতি রক্ষায় এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4