এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯
অ- অ+

রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ আটকানো লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন বাসচালক সোহেল রানাসহ (৪০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুই আসামি হলেন–বাসের সুপারভাইজার ও হেলপারকে।

র‍্যাব-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

র‍্যাবের ভাষ্য, জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে ইসমাইল জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। পথে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক সোহেল রানাকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

পরে ডিএমপির বনানী থানার আওতাধীন মহাখালী এলাকার ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাসটির সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনিরকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘রাজ ক্লাসিক’ বাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সোহেল রানাকে ডিএমপির বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সৈয়দ আজাদ সুবহানী
সুন্দরবনসংলগ্ন রিসোর্টগুলোর ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী, বললেন পরিবেশের প্রতি অঙ্গীকার রেখেই ব্যবসার চেষ্টা চলছে
পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা